এবার শুটিং ফ্লোরে ঢুকে সালমানকে হ ত্যা র হু ম কি
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:২২ AM

এবার শুটিং ফ্লোরে ঢুকে সালমানকে হ ত্যা র হু ম কি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৫/১২/২০২৪ ০২:৩৩:৩৩ AM

এবার শুটিং ফ্লোরে ঢুকে সালমানকে হ ত্যা র হু ম কি

ছবি সংগৃহীত


এবার আর ফোন বা চিঠিতে নয়, শুটিং ফ্লোরে ঢুকে সরাসরি সালমানকে প্রাণনাশের হুমকি দিয়েছেন এক ব্যক্তি। নিরাপত্তারক্ষীদের হাতে আটক হওয়ায় সালমানের কাছে যেতে না পারলেও দূর থেকেই সালমানকে প্রাণনাশের হুমকি দেন ওই ব্যক্তি। তার দাবি, তিনি লরেন্স বিষ্ণোইর দলের লোক।

বুধবার রাতে মুম্বাইয়ের দাদর এলাকার জোন-৫-এ সালমানের শুটিং লোকেশনে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়েন। সে সময় বলিউড তারকা নিজে সেখানে উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রের খবর, সেটে উপস্থিত নিরাপত্তারক্ষীরা জিজ্ঞাসাবাদ শুরু করলে ওই ব্যক্তি লরেন্সের নাম করে হুমকি দেন। এর পর তাকে আটক করা হয়। পরে শিবাজি পার্ক থানার পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

প্রসঙ্গত, একের পর এক খুনের হুমকি পাচ্ছেন সালমান। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় তিনি। তবে আতঙ্ক বাড়ে বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর থেকে। অভিযোগ, সিদ্দিকি খুনের পরেই সালমানকে নতুন করে পর পর কয়েকবার খুনের হুমকি দিয়েছে বিষ্ণোইর গোষ্ঠী। কখনও পাঁচ কোটি, কখনও দুই কোটি টাকা দাবি করা হয় তার কাছ থেকে। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত