ছবি : সংগৃহীত
বাংলাদেশের জনগণ শেখ হাসিনার শাসনের সমাপ্তি ঘোষণা করেছে এবং ভারতকে বুঝতে হবে যে হাসিনা অধ্যায় চিরতরে শেষ হয়ে গেছে। ভারতীয় বন্ধুদের বোঝা উচিত যে গণহত্যার দায়ে অভিযুক্ত একজন খুনিকে আতিথ্য করা বাংলাদেশি জনগণের অনুভূতিতে আঘাতের শামিল।
গতকাল বৃহস্পতিবার রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এমনই এক অভিব্যক্তি প্রকাশ করেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী।
ফেসবুক পোস্টে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা লিখেছেন, ভারতীয় সংবাদমাধ্যমগুলো বিভ্রান্তিমূলক প্রচারে হুমড়ি খেয়ে পড়ে। অথচ এমন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে একটি নতুন সম্পর্কের সেতু গড়তে পারত ভারত। যেটি বুদ্ধিদীপ্তের পরিচয় হতো।
বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী ভারতীয় মুসলমান এবং খ্রিস্টানদের চেয়ে অনেক ভালো অবস্থায় আছেন বলেও উল্লেখ করেন ফারুকী।
জৈন্তাবার্তা / সুলতানা




