লেবানন থেকে ফিরলেন আরও ১০৫ বাংলাদেশি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

লেবানন থেকে ফিরলেন আরও ১০৫ বাংলাদেশি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১২/২০২৪ ১২:৩৮:৩৬ অপরাহ্ন

লেবানন থেকে ফিরলেন আরও ১০৫ বাংলাদেশি

ছবি সংগৃহীত


যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরো ১০৫ বাংলাদেশি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ১১টায় এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট করে তারা ঢাকায় পৌঁছেন। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় ও পুরোপুরি সরকারি ব্যয়ে গতকাল রাতে ১০৫ জনকে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। এর আগে গত ৩ ডিসেম্বর ৪০ জন এবং ৪ ডিসেম্বর ৬৪ জন দেশে ফিরেছেন। এখন পর্যন্ত ১৫টি ফ্লাইটে সর্বমোট ৯৬৩ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইওএম-এর পক্ষ থেকে তাদের সবার জন্য পাঁচ হাজার টাকা পকেটমানি, খাদ্য সামগ্রী ও প্রাথমিক মেডিক্যাল চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এ সময় তাদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন। এখন পর্যন্ত একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: