ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির ৩ সংগঠনের পদযাত্রা রোববার
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির ৩ সংগঠনের পদযাত্রা রোববার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১২/২০২৪ ১০:২৬:৩১ পূর্বাহ্ন

ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির ৩ সংগঠনের পদযাত্রা রোববার

ছবি: সংগৃহীত


আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল

রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হবে বলে শনিবার কেন্দ্রীয় যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের কর্মসূচিতে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: