ভারতে ব্যাংক ম্যানেজারের সঙ্গে গ্রাহকের মা রা মা রি ভা*ইরাল
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

ভারতে ব্যাংক ম্যানেজারের সঙ্গে গ্রাহকের মা রা মা রি ভা*ইরাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১২/২০২৪ ১১:৪৯:৪১ পূর্বাহ্ন

ভারতে ব্যাংক ম্যানেজারের সঙ্গে গ্রাহকের মা রা মা রি ভা*ইরাল

ছবি: সংগৃহীত


ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ইউনিয়ন ব্যাংকের একটি শাখায় এক গ্রাহকের সঙ্গে ব্যাংক ম্যানেজারের মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

রোববার এনডিটিভি জানিয়েছে, জাইমান রাওয়াল নামে ওই গ্রাহক ফিক্সড ডিপোজিটে অতিরিক্ত কর কাটা নিয়ে অসন্তুষ্ট হয়ে ব্যাংক ম্যানেজারের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন, যা পরবর্তীতে মারামারিতে রূপ নেয়।

৪৩ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, দুজন একে অপরের কলার ধরে টানাটানি করছেন। একপর্যায়ে গ্রাহক ব্যাংক ম্যানেজারের মাথায় থাপ্পড় মারেন। এক নারী সহকর্মী শোভম নামে অপর এক ব্যাংক কর্মীকে বিরোধ থেকে সরে আসার জন্য অনুরোধ করছেন।

ভিডিওতে গ্রাহকের সঙ্গে থাকা একজন বয়স্ক নারীকে বিরোধ মেটানোর চেষ্টা করতে দেখা গেছে। তিনি দুজনের হাত ধরে তাঁদের আলাদা করার চেষ্টা করেন এবং গ্রাহককে থামানোর জন্য তাঁকে চড়ও মারেন। দুজনকে শেষ পর্যন্ত আলাদা করা সম্ভব হলেও গ্রাহক অন্য এক ব্যাংক কর্মীর ওপর হামলা চালান।

ঘটনাটি আহমেদাবাদের ভাস্ত্রাপুরের ইউনিয়ন ব্যাংক শাখায় ঘটেছে। স্থানীয় পুলিশ এই ঘটনায় একটি মামলা নথিভুক্ত করেছে এবং তদন্ত চলছে।

জানা গেছে, এ ধরনের আরেকটি ঘটনা ঘটেছে বিহারের পাটনার গান্ধী ময়দান এলাকার ক্যানারা ব্যাংক শাখায়। সেখানে এক নারী ব্যাংক ম্যানেজারকে সিবিল স্কোর নিয়ে হয়রানি এবং হুমকি দেন এক গ্রাহক।

বিহারের ভিডিওটিতে দেখা গেছে, গ্রাহক ওই নারী ম্যানেজারের দিকে আঙুল উঁচিয়ে তাঁর ফোন কেড়ে নিয়ে মাটিতে ছুড়ে ফেলেন। তিনি বলেন, ‘তুমি জানো না তুমি কার সঙ্গে কথা বলছ।’ এই ঘটনাটিও পুলিশের নজরে এসেছে এবং তদন্ত শুরু হয়েছে।

ভারতের ব্যাংকগুলোতে গ্রাহকদের সঙ্গে এমন সহিংস আচরণ ক্রমেই উদ্বেগের বিষয় হয়ে উঠছে। কর্মকর্তারা বলছেন, এ ধরনের আচরণ নিয়ন্ত্রণে আইনানুগ ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক