এনআইডিতে ভুল থাকলে জরুরি আবেদন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

এনআইডিতে ভুল থাকলে জরুরি আবেদন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১২/২০২৪ ১২:৪৫:৩৭ অপরাহ্ন

এনআইডিতে ভুল থাকলে জরুরি আবেদন

ছবি: নিজস্ব


ভোটার তালিকার খসড়া প্রকাশের লক্ষ্যে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভুল সংশোধনের আবেদন জরুরি ভিত্তিতে দাখিলের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। রোববার ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলমের সই করা এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের এনআইডিতে ভুল আছে, তাদের জরুরিভিত্তিতে এ সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আইন অনুযায়ী, প্রতি বছর ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশের পর দাবি-আপত্তি নিষ্পত্তি করে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ইসি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ: