বিশ্বে এ বছর নি হ ত হয়েছেন ১০৪ সাংবাদিক: আইএফজে
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ PM

বিশ্বে এ বছর নি হ ত হয়েছেন ১০৪ সাংবাদিক: আইএফজে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১২/২০২৪ ১০:২৫:৩০ AM

বিশ্বে এ বছর নি হ ত হয়েছেন ১০৪ সাংবাদিক: আইএফজে

প্রতীকী ছবি


এ বছর সারা বিশ্বে ১০৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। এদের মধ্যে অর্ধেক নিহত হয়েছেন গাজায়। তাছাড়া এই মুহূর্তে বিশ্বে ৫২০ জন সাংবদিক জেলে রয়েছেন।

গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন (আইএফজে) এ তথ্য জানিয়েছে।আইএফজের তথ্যমতে, ইসরায়েলের আক্রমণে এ বছর ৫৫ জন ফিলিস্তিনি গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।

আইএফজের জেনারেল সেক্রেটারি অ্যান্থনি বেলাঞ্জার এএফপিকে বলেন ‘গেল বছর সারা বিশ্বে ১২৯ জন সাংবাদিক নিহত হয়েছিলেন। যদিও এ বছর আগের বছরের তুলনায় কম নিহত হয়েছেন, তবুও এই বছরটি ছিল একটি দুর্বিষহ বছর।’

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গাজা অভিযান শুরু হওয়ার পর এ পর্যন্ত ১৩৮ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।বিশ্বের সম্মূখে গাজায় যে গণহত্যা চলছে তার নিন্দা জানান অ্যান্থনি বেলাঞ্জার। তিনি বলেন, গাজায় সাংবাদিকদের টার্গেট করে মারা হয়েছে।

মধ্যপ্রাচ্যের পর সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হয়েছেন এশিয়ার অন্যান্য দেশে। এরমধ্যে পাকিস্তানে ছয়জন, বাংলাদেশে পাঁচজন এবং ভারতে তিনজন নিহত হয়েছেন।

ইউরোপের ক্ষেত্রে ইউক্রেনে ২০২৪ সালে চার সাংবাদিক নিহত হয়েছেন।এছাড়া চীনে ১৩৫ জন সাংবাদিক এখনো বন্দি রয়েছেন বলে জানিয়েছে আইএফজে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী