রিচার্লিকে ২০০ মিলিয়ন পাউন্ড দিয়েনিতে চেয়েছিল সৌদি!
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৮ AM

রিচার্লিকে ২০০ মিলিয়ন পাউন্ড দিয়েনিতে চেয়েছিল সৌদি!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৩ ১১:১৯:৫৬ AM

রিচার্লিকে ২০০ মিলিয়ন পাউন্ড দিয়েনিতে চেয়েছিল সৌদি!

ছবি: সংগৃহীত


প্রিমিয়ার লিগ ছাড়ার খুব কাছে ছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসন। তাকে গ্রীষ্মকালীন দলবদলের সৌদি লিগের দরজা বন্ধ হওয়ার আগে ২০০ মিলিয়ন পাউন্ড দিয়ে নিতে চেয়েছিল আল ইত্তিহাদ।

প্রভাবশালী সংবাদ মাধ্যম দি টেলিগ্রাফ জানিয়েছে, মোহামেদ সালাহকে কিনতে না পারায় শেষ সময়ে এসে টটেনহ্যামের জার্সিতে ধুঁকতে থাকা রিচার্লিকে কিনতে চেয়েছিল প্রো লিগের ক্লাবটি। দুই পক্ষ সম্ভাব্য চুক্তি নিয়ে আলাপও করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তা ভেস্তে যায়।

শেষ হওয়া দলবদলের বাজারে বাজিমাত করেছে সৌদি প্রো লিগ। করিম বেনজেমা, ফিরমিনোদের কেনা পর্যন্ত ঠিক ছিল। কিন্তু নেইমার-ইবানেজদের পর্যন্ত দলে টেনেছে সৌদির ক্লাবগুলো। তারই অংশ হিসেবে আল ইত্তিহাদ নতুন একটা তারকা খেলোয়াড় কিনতে সম্ভাব্য সব চেষ্টা করেছে।

লিভারপুলের সালাহর জন্য তারা শুরুতে ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল। সেটা শেষ পর্যন্ত ১৫০ থেকে ১৮০ মিলিয়ন পর্যন্ত তুলেছিল। কিন্তু তাতে লাভ হয়নি। লিভারপুল তাকে বিক্রি করবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছিল। মিশরীয় তারকাকে কেনার আশা ভঙ্গের পর রিচার্লির দিকে ঝুঁকেছিল সৌদির প্রভাবশালী ক্লাবটি।

এক বছর আগের দলবদলের মৌসুমে রিচার্লিকে ৬০ মিলিয়ন পাউন্ড দিয়ে কিনেছে টটেনহ্যাম। পুরো মৌসুমে তিনি স্পার্সদের হয়ে গোল করেছেন মাত্র তিনটি। তবে কাতার বিশ্বকাপে তিন গোল করেছিলেন তিনি। চলতি মৌসুমে এখনও ব্রাজিল কিংবা টটেনহ্যামের হয়ে গোলের দেখা পাননি এই স্ট্রাইকার।

এম সি



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত