খাল থেকে অভিনেত্রীর ছেলের ম র দে হ উ দ্ধা র
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:২৬ AM

খাল থেকে অভিনেত্রীর ছেলের ম র দে হ উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১২/২০২৪ ০৭:২৩:৫৭ AM

খাল থেকে অভিনেত্রীর ছেলের ম র দে হ উ দ্ধা র

ছবি: সংগৃহীত


গত কয়েকদিন ধরেই খোঁজ পাওয়া যাচ্ছিল না অভিনেত্রী স্বপ্না সিংয়ের ১৪ বছর বয়সী ছেলে সাগর গাংওয়ার। ‘ক্রাইম পেট্রল’ থেকে শুরু করে ‘মাতি কী বান্নু’র মতো ছোটপর্দার একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন স্বপ্না। 

ছেলের খোঁজ না পেয়ে গত ৭ ডিসেম্বর থানায় অভিযোগ দায়ের করেছিলেন অভিনেত্রীর ভাই। শেষমেশ উত্তরপ্রদেশের বরেলীতে পাওয়া গেল অভিনেত্রী স্বপ্না সিংয়ের নাবালক সন্তানের মরদেহ।

পুলিশি তদন্তে জানা গেছে, অতিরিক্ত মাদক সেবনের ফলে মৃত্যু ঘটে অভিনেত্রীর ছেলে। বন্ধুদের সঙ্গে মাদকসেবন করেছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। এরপর সাগরের দেহ এক খালে ধাক্কা মেরে ফেলে দেয় সঙ্গে থাকা দুই বন্ধু। 

অভিযুক্ত দু'জনের নাম অনুজ এবং সানি। তারপরই সেই জায়গা ছেড়ে চম্পট দেয় ওই দু'জন। তবে পালানোর সময় সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে তাদের ছবি। 

সেই ফুটেজ দেখেই অভিজুক্ত দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাদেরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে, ছেলের রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে বরেলীতে প্রতিবাদ-বিক্ষোভ করেছিলেন স্বপ্না সিং। মিছিলে জোর গলায় তোলা হয় অভিযুক্তদের শাস্তির দাবি। 

এই ঘটনায় ভুটা থানা অফিসার সুনীল কুমার বলেছেন, ‘তদন্তে অনুজ এবং সানি স্বীকার করেছে যে তারা সাগরের সঙ্গে মাদক সেবন করেছিল এবং অতিরিক্ত মাদক সেবনের ফলে ঘটনাস্থলেই  মৃত্যু হয় সাগরের। গোটা পরিস্থিতি দেখে আতঙ্কে সাগরের দেহ অন্য এক জায়গায় ফেলে, সেই জায়গা ছেড়ে চম্পট দেয় বাকি দু'জন।’

পুলিশি সূত্রে আরও জানা গেছে, মৃত কিশোর বরেলীর আনন্দ বিহার কলোনিতে তার মামা ওম প্রকাশের বাড়িতে থাকতেন। সেখানে আদালাখিয়া গ্রাম সংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত