সংসদে ভূমি সংস্কার বিল, ২০২৩ পাস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

সংসদে ভূমি সংস্কার বিল, ২০২৩ পাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৯/২০২৩ ০১:১১:২৪ পূর্বাহ্ন

 সংসদে ভূমি সংস্কার বিল, ২০২৩ পাস

ছবি: সংগৃহীত


কৃষি জমির মালিকানা ৬০ বিঘার বেশি নয়, এই বিধান রেখে জাতীয় সংসদে ভূমি সংস্কার বিল, ২০২৩ পাস হয়েছে। আইন অনুসারে, কোনো ব্যক্তির ৬০ বিঘার বেশি জমি থাকলে সরকার অতিরিক্ত জমি অধিগ্রহণ করতে পারবে।

১৯৮৪ সালের ল্যান্ড রিফর্মস অর্ডিন্যান্স রহিত করে ভূমি সংস্কার আইন করা হয়েছে। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আজ জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে কণ্ঠভোটে এটি পাস হয়। এর আগে বিলের ওপর আনীত জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়।

বিলে বলা হয়েছে, ৬০ বিঘার বেশি কৃষি ভূমির মালিক বা তার পরিবার হস্তান্তর, উত্তরাধিকার, দান বা অন্য কোনও উপায়ে নতুন কোনও কৃষি ভূমি অর্জন করতে পারবে না। তবে ৮টি ক্ষেত্রে এটি শিথিল থাকবে।

বিলটি পাসের প্রক্রিয়ায় মন্ত্রী জানান, এই বিধানটি সমবায় সমিতি, চা বাগানের মালিক, কফি, রাবার ও ফলের বাগান বা শিল্প কারখানার কাঁচামাল উৎপাদনকারী জমির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তিনি বলেন, রপ্তানিকারক প্রতিষ্ঠান, ওয়াকফ এবং ধর্মীয় ট্রাস্টসহ শিল্প ও কৃষি-প্রক্রিয়াকরণ ব্যবসার জমির মালিকরাও এই বিধান থেকে অব্যাহতি পাবেন।

মন্ত্রী বলেন, ‘যদি একজন ব্যক্তির ৬০ বিঘার বেশি জমি থাকে (বিঘা প্রতি ৩৩ শতক), তাহলে সরকার অতিরিক্ত জমি অধিগ্রহণ করতে পারবে।’

এছাড়া জমি সংক্রান্ত আইন কেউ ভঙ্গ করলে ১ লাখ টাকা জরিমানা, ১ মাসের জেল বা উভয় দন্ডে দন্ডিত হবেন। বিল পাসের প্রক্রিয়ায় আলোচনায় অংশ নেন বিরোধী দলীয় সদস্য কাজী ফিরোজ রশীদ, রুস্তম আলী ফরাজী, ফখরুল ইমাম, শামীম হায়দার পাটোয়ারি, বেগম রওশন আরা মান্নান, পীর ফজলুর রহমান এবং গণফোরামের মোকাব্বির খান।

এম সি



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক