প্রশাসনে আসছে বড় রদবদল
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

প্রশাসনে আসছে বড় রদবদল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১২/২০২৪ ০২:০৩:০২ পূর্বাহ্ন

প্রশাসনে আসছে বড় রদবদল

প্রতীকী ছবি


প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের রদবদল আসছে। রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। স্বরাষ্ট্রের সিনিয়র সচিব ড. মোহাম্মদ মোমেনকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান করায় পদটি খালি হয়। 

এদিকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদকে নেওয়া হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানকে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক করা হচ্ছে। ভূমি মন্ত্রণালয়ের সচিব পদে আসতে পারেন পরিকল্পনা কমিশনের সদস্য ও এডমিনিস্ট্রেট সার্ভিস এসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান। জনপ্রশাসন মন্ত্রণালয় শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এছাড়া বিসিএস ১১ ব্যাচের কর্মকর্তা শামসুল আলমকে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব করা হতে পারে।

তবে চলতি দায়িত্বে থাকা একই ব্যাচের কর্মকর্তা নজরুল ইসলামকে এ পদে নিয়োগ করা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এ ছাড়া একই ব্যাচের ফরিদ উদ্দিনকেও গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের সচিব করা হতে পারে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: