এ বছর বিশ্বে ৫৪ সাংবাদিককে হ ত্যা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ PM

এ বছর বিশ্বে ৫৪ সাংবাদিককে হ ত্যা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২/১২/২০২৪ ০২:৫৬:৪০ AM

এ বছর বিশ্বে ৫৪ সাংবাদিককে হ ত্যা

ছবি সংগৃহীত


২০২৪ সালে বিশ্বে ৫৪ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। দায়িত্বপালনকালে অথবা পেশার কারণে তাদের হত্যা করা হয়েছে। তাদের মধ্যে এক-তৃতীয়াংশই হত্যার শিকার হয়েছেন ইসরায়েলের হাতে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রিপোর্টারস উইদাউট বর্ডারের (আরএসএফ) বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি জানায়, চলতি বছর ১৮ জন সাংবাদিকের হত্যার পেছনে ইসরায়েলের হাত রয়েছে। এর মধ্যে ১৬ জন নিহত হয়েছেন গাজায় ও দুইজন নিহত হয়েছেন লেবাননে।

আরএসএফ প্রতিবেদনে জানায়, ফিলিস্তিন হচ্ছে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ। যেখানে গত পাঁচ বছরে অন্য যে কোনো দেশের তুলনায় সবেচেয়ে বেশি হত্যার ঘটনা ঘটেছে।

এরই মধ্যে সংস্থাটি সাংবাদিকদের হত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে চারটি অভিযোগ দায়ের করেছে।

বলা হয়েছে, ২০২৩ সালের ২৩ অক্টোবরের পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ১৪৫ জনের বেশি সাংবাদিকে হত্যা করেছে। তাদের মধ্যে ৩৫ জনকে হত্যা করা হয়েছে দায়িত্বপালনকালে।

যদিও গত মঙ্গলবার ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে) এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৪ সালে বিশ্বে ১০৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। যার মধ্যে অর্ধেকেরও বেশি গাজায়।

মূলত ভিন্ন পদ্ধতি ব্যবহারের কারণেই আইএফজে ও আরএসফের হিসাবের মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে। আরএসএফ শুধু সেই সব নিহত সাংবাদিকদের অন্তর্ভুক্ত করেছে যাদের মৃত্যু প্রত্যক্ষভাবে তাদের পেশাগত কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত বলে প্রমাণিত হয়েছে।

২০২৪ সালে গাজার পরেই সাংবাদিকের জন্য প্রাণঘাতী দেশ হলো পাকিস্তান, দেশটিতে সাতজন নিহত হয়েছেন। এর পরেই রয়েছেন বাংলাদেশ ও মেক্সিকো। দেশ দুইটিতে পাঁজজন করে সাংবাদিক নিহত হয়েছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী