১৪ দিনের ‘রি মা ন্ডে’ আল্লু অর্জুন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:২৬ AM

১৪ দিনের ‘রি মা ন্ডে’ আল্লু অর্জুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১২/২০২৪ ০৭:২১:৩২ AM

১৪ দিনের ‘রি মা ন্ডে’ আল্লু অর্জুন

ছবি: সংগৃহীত


ভারতের হায়দরাবাদে প্রেক্ষাগৃহের বাইরে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় তেলুগু অভিনেতা আল্লু অর্জুনকে 'বিচারবিভাগীয় হেফাজতে' দেওয়া হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) পরিবারের লোকজনের উপস্থিতিতে জুবিলি হিলসের বাড়ি থেকে আল্লু অর্জুনকে গ্রেপ্তার করে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, গ্রেপ্তারের পর অভিনেতাকে স্থানীয় নামপল্লি আদালতে তোলা হয়। পরে আদালত ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।

গত সপ্তাহে মুক্তি পেয়েছে পুষ্পা ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ভাগ 'পুষ্পা ২: দ্য রুল'। বৃহস্পতিবার মুক্তির আগে বুধবার বেশ কিছু জায়গায় পেইড প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল। সেখানেই স্বামী এবং সন্তানের সঙ্গে সিনেমা দেখতে যান এক নারী।

সেই হলে আচমকাই হাজির হন আল্লু অর্জুন। তাকে একবার দেখার জন্য ভিড় লেগে যায়। এ সময় হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে মারা যান সেই নারী। এরপর এ ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছিল অভিনেতার নামে। সেই ঘটনার ৮ দিন পর গ্রেপ্তার করা হয় আল্লু আর্জুনকে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত