বেনাপোল দিয়ে ভারত থেকে এলো ৪৬৮ টন আলু
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

বেনাপোল দিয়ে ভারত থেকে এলো ৪৬৮ টন আলু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১২/২০২৪ ১১:৪৮:৪৩ পূর্বাহ্ন

বেনাপোল দিয়ে ভারত থেকে এলো ৪৬৮ টন আলু

ছবি : সংগৃহীত


দেশে আলুর বাজার নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার সুজাপুর কালিয়াচক ছেড়ে আসা আলুবাহী ট্রেনটি বেনাপোল রেলস্টেশনে পৌঁছেছে।

জানা গেছে, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের মেসার্স টাটা ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এই আলু আমদানি করেছে। আগামীকাল আমদানিকারকের পক্ষে আলুর চালানটি খালাস করবে বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট আলম অ্যান্ড সন্স।

আলম অ্যান্ড সন্সের মালিক নুরুল আলম বলেন, ভারত থেকে ট্রেনের একটি রেকে করে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। আলুর চালানটি খালাসের জন্য আগামীকাল শনিবার বেনাপোল কাস্টমস হাউসে প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করা হবে। রাজস্ব পরিশোধের পর কাস্টমস ও রেলস্টেশনের কার্যক্রম সম্পন্নের পর বেনাপোল বন্দর অথবা নওয়াপাড়ায় আলুগুলো আনলোড করা হবে। পরে নওয়াপাড়া থেকে আলুগুলো ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে।বেনাপোল রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুজ্জামান বলেন, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের টাটা ট্রেডার্স নামের এক আমদানিকারক প্রতিষ্ঠান এই আলু আমদানি করেন। ভারতের মালদহের আতিপ এক্সপোর্ট নামের রপ্তানিকারক প্রতিষ্ঠান আলুর চালানটি রপ্তানি করেছেন। একটি ট্রেনের রেকে করে ৯ হাজার ৪৬০ ব্যাগ আলু আমদানি করা হয়েছে। যার ওজন ৪ লাখ ৬৮ হাজার কেজি। পণ্য চালানটির আমদানি মূল্য ১ লাখ ৭ হাজার ৬৪০ মার্কিন ডলার।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ: