বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছেন বাইডেন: হোয়াইট হাউজ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ PM

বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছেন বাইডেন: হোয়াইট হাউজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১২/২০২৪ ১১:৫৭:৫৪ AM

বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছেন বাইডেন: হোয়াইট হাউজ

ছবি : সংগৃহীত


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কিরবি।গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জন কিরবিকে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতে গিয়ে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের হত্যা এবং মন্দির ভাঙচুরের অভিযোগে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে হিন্দুদের কয়েকটি দল বিক্ষোভ করছে, সে বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন অবগত আছেন কি না? জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তিনি কি তার বন্ধু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বিষয়টি তুলেছিলেন?জবাবে জন কিরবি বলেন, আমরা খুব নিবিড়ভাবে এগুলো পর্যবেক্ষণ করছি এবং প্রেসিডেন্ট নিজেও নিবিড়ভাবে নজর রাখছেন।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বাহিনীগুলোর সক্ষমতা বৃদ্ধিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র।

ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি, বিষয়টি বাংলাদেশি নেতাদের সাথে আলোচনার সময় স্পষ্ট করেন বলে জানান জন কিরবি। তিনি এ-ও উল্লেখ করেন, ধর্ম বা জাতি নির্বিশেষে সব বাংলাদেশির নিরাপত্তা বিধানের বারবার প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের নেতারা।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী