হা মা সের সাথে শান্তি চুক্তি চায় ৭২ শতাংশ ই স রা ই লি
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ PM

হা মা সের সাথে শান্তি চুক্তি চায় ৭২ শতাংশ ই স রা ই লি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫/১২/২০২৪ ০১:০৫:১৩ AM

হা মা সের সাথে শান্তি চুক্তি চায় ৭২ শতাংশ ই স রা ই লি

ছবি সংগৃহীত


ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তি করে গাজায় যুদ্ধ শেষ করার পক্ষে মত প্রকাশ করেছেন অধিকৃত ভূখণ্ডের ৭২ শতাংশ ইসরাইলি।

সাম্প্রতিক এক জরিপের ফলাফলে এমনই চিত্র দেখা গেছে বলে জানিয়েছে খোদ ইসরাইলেরই গণমাধ্যম।

ইসরাইলি চ্যানেল ১২ পরিচালিত ওই জরিপ অনুসারে, অধিকৃত ভূখণ্ডের ৭২ শতাংশ ইসরাইলি হামাসের সঙ্গে একটি বন্দি বিনিময় চুক্তি এবং গাজার সংঘাত বন্ধ করার পক্ষে মত দিয়েছে। এর বিপরীতে মাত্র ১৫ শতাংশ ইসরাইলি এ ধরনের চুক্তির বিরোধিতা করেছেন।

অন্যদিকে দখলদার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থকদের মধ্যে ৫৬ শতাংশ আবার এ ধরনের চুক্তির পক্ষে রায় দিয়েছেন। বিপরীতে এর বিরোধিতা করেছেন ২৪ শতাংশ সমর্থক।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী