গ্রে*প্তার অ ভি যা ন জোরদারে আলোচনা হয়েছে
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

গ্রে*প্তার অ ভি যা ন জোরদারে আলোচনা হয়েছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১২/২০২৪ ০৫:১২:৩৮ পূর্বাহ্ন

গ্রে*প্তার অ ভি যা ন জোরদারে আলোচনা হয়েছে

ছবি: সংগৃহীত


স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গ্রেপ্তার অভিযান আরো কীভাবে জোরদার করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। এর ফল খুব দ্রুতই আপনারা দেখতে পাবেন। রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলার কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি সামনে যে ইভেন্টগুলো আছে সেগুলো কীভাবে সুষ্ঠুভাবে করা যায় সেটা আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটিতে আলোচনা হয়েছে।

গ্রেপ্তার অভিযান কাদের লক্ষ্য করে পরিচালনা করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন এবং নানাভাবে উসকানি দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন তাদেরকে গ্রেপ্তার করা হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ: