ঘূ র্ণি ঝ ড় চিডোর তা ণ্ড বে ফ্রান্সের মায়োতে ১৪ জনের মৃ ত্যু
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ PM

ঘূ র্ণি ঝ ড় চিডোর তা ণ্ড বে ফ্রান্সের মায়োতে ১৪ জনের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১২/২০২৪ ০৬:৩৮:১০ AM

ঘূ র্ণি ঝ ড় চিডোর তা ণ্ড বে ফ্রান্সের মায়োতে ১৪ জনের মৃ ত্যু

ছবি: সংগৃহীত


ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে ভারত মহাসাগরে অবস্থিত ফ্রান্সের মায়োত অঞ্চলে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের এই সংখ্যা আরও বাড়তে পারে।

রোববার (১৫ ডিসেম্বর) ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘূর্ণিঝড়ের ২৪৬ জন আহত হয়েছেন।  হাসপাতালে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃত ও আহতদের সঠিক সংখ্যা বের করা কঠিন হয়ে পড়ছে।

ক্রান্তীয় ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পূর্ব ভারত মহাসাগরের মধ্য দিয়ে বয়ে গেছে। নিকটবর্তী কোমোরোস এবং মাদাগাস্কার দ্বীপগুলোকেও প্রভাবিত করেছে। ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক।

কর্মকর্তারা জানিয়েছেন, মায়োত অঞ্চলটি সরাসরি ঘূর্ণিঝড়ের পথে ছিল। শনিবার ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত ৯০ বছরের মধ্যে মায়োত্তে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় এটি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘণ্টায় অন্তত ২২৬ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ায় অঞ্চলটির অনেক বসতি 'পুরোপুরি ধ্বংস' হয়ে গেছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, বিদ্যুতের খুঁটি মাটিতে পড়ে আছে। গাছ উপড়ে গেছে এবং ধাতব ছাদ এবং দেয়ালসহ উন্নত কাঠামো ভেঙে গেছে।

মায়োতের রাজধানী মামুদজুর মেয়র আম্দিনিলওয়াহেদু সৌমাইলা জানিয়েছেন, ঘূর্ণিঝড় চিডো মোজাম্বিক থেকে ৫০০ কিলোমিটার পূর্বে দ্বীপপুঞ্জে আঘাত হানার পরই মায়োতের তিন লাখ ২০ হাজার বাসিন্দাকে নিরাপদ থানে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী