বাংলাদেশিদের জন্য প্রতিদিন ৫-৬ হাজার ভিসা দিচ্ছে সৌদি আরব
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ AM

বাংলাদেশিদের জন্য প্রতিদিন ৫-৬ হাজার ভিসা দিচ্ছে সৌদি আরব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১২/২০২৪ ১২:২২:০৪ PM

বাংলাদেশিদের জন্য প্রতিদিন ৫-৬ হাজার ভিসা দিচ্ছে সৌদি আরব

ছবি : ফাইল ফটো


প্রতিদিন ৪ হাজার থেকে ৬ হাজার বাংলাদেশিকে ভিসা দিচ্ছে সৌদি আরব, যা একটি রেকর্ড। এর আগে বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে প্রতিদিন এত সংখ্যক বাংলাদেশিকে ভিসা দেয়নি দেশটি। সৌদির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

সরকারি সূত্রে জানা গেছে, গত নভেম্বরে ৮৩ হাজার বাংলাদেশিকে শ্রমিক ভিসায় প্রবেশের অনুমতি দিয়েছে সৌদির সরকার। এটিও রেকর্ড, কারণ এর আগে কখনো একমাসে এত সংখ্যক বাংলাদেশিকে শ্রমিক ভিসায় প্রবেশের অনুমতি দেয়নি দেশটি।

সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিকে বহুমুখী করে তুলতে ‘ভিশন ২০৩০ প্ল্যান’ নামের দীর্ঘমেয়াদি একটি পরিকল্পনা হাতে নিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন করতে দেশটিতে বিমানবন্দর, রেলপথসহ বিভিন্ন অবকাঠামো ও ভবন সংশ্লিষ্ট নির্মাণকাজ ব্যাপক দ্রুততার সঙ্গে চলছে।

তাছাড়া ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের আসর বসবে সৌদিতে। দেশটির বিভিন্ন এলাকায় ফুটবল স্টেডিয়াম এবং এ সংক্রান্ত স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এসব কাজের জন্য প্রচুর কর্মী প্রয়োজন দেশটির।

সৌদি সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, বন্ধুপ্রতিম বাংলাদেশের প্রতি শুভেচ্ছা ও সৌজন্যবশত এ দেশের কর্মীদের জন্য দুয়ার খুলেছে দেশটি। ওই কর্মকর্তা আরও বলেন, বন্ধুত্বের নিদর্শন হিসেবে সম্প্রতি বাংলাদেশের সরকারকে ৩৭২ টন মাংস পাঠিয়েছে রিয়াদ। সেই মাংস বাংলাদেশের বিভিন্ন এতিমখানা, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী