গা জা য় ই স রা য়ে লি হা ম লা য় নি হ ত ১৪
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

গা জা য় ই স রা য়ে লি হা ম লা য় নি হ ত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮/১২/২০২৪ ০২:০২:৫২ পূর্বাহ্ন

গা জা য় ই স রা য়ে লি হা ম লা য় নি হ ত ১৪

ছবি সংগৃহীত


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক হামলায় অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গাজা সিটির দারাজ অঞ্চলের একটি বাড়িতে বিমান হামলায় এক পরিবারের ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চিকিৎসকদের মতে, ওই হামলায় বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং আশপাশের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়ায় পৃথক দুটি বিমান হামলায় আরও চারজন নিহত হয়েছেন।

গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ শহরের পশ্চিমাঞ্চলে ইসরায়েলি ট্যাংক নিয়ে সেনারা অগ্রসর হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মানবিক এলাকা হিসেবে পরিচিত মাওয়াসি অঞ্চলে ট্যাংকের ভারী গোলাবর্ষণের কারণে সেখানে আশ্রয় নেওয়া বহু পরিবার উত্তর দিকে খান ইউনিস শহরের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

হামাস-নিয়ন্ত্রিত গাজা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইসরায়েলের চলমান অভিযানে মঙ্গলবার পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৫৯ জনে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। ইসরায়েলি এই হামলা প্রায় পুরো গাজার জনসংখ্যাকে বাস্তুচ্যুত করেছে এবং উপত্যকার বেশিরভাগ অংশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

গাজার অস্ত্রবিরতি ও জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনার জন্য একটি ইসরায়েলি দল বর্তমানে কাতারের রাজধানী দোহায় রয়েছে। আলোচনার বিষয়ে অবগত একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, অবশিষ্ট বিষয়গুলো নিয়ে ইসরায়েল ও কাতারি মধ্যস্থতাকারীদের মধ্যে কাজ চলছে।

গাজায় অস্ত্রবিরতি এবং জিম্মিদের মুক্তি নিয়ে মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের ত্রিপাক্ষিক প্রচেষ্টা সাম্প্রতিক সপ্তাহগুলোতে গতি পেয়েছে, তবে এখনও উল্লেখযোগ্য কোনও সাফল্য অর্জিত হয়নি।

গত বছরের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত একটি সমঝোতা পরিকল্পনা হামাস গ্রহণ করলেও ইসরায়েলের ভবিষ্যৎ সামরিক উপস্থিতি নিয়ে নতুন শর্তের কারণে আলোচনায় অচলাবস্থা সৃষ্টি হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে