মোজাম্বিকে ঘূ র্ণি ঝ ড় চিডোর আ ঘা তে নি হ ত ৩৪
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ AM

মোজাম্বিকে ঘূ র্ণি ঝ ড় চিডোর আ ঘা তে নি হ ত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮/১২/২০২৪ ০২:৪৫:২৬ AM

মোজাম্বিকে ঘূ র্ণি ঝ ড় চিডোর আ ঘা তে নি হ ত ৩৪

ছবি সংগৃহীত


মোজাম্বিকে শক্তিশালী ঘূর্ণিঝড় চিডোর আঘাতে অন্তত ৩৪ জন নিহত হয়েছে। ঝড়টি ঘণ্টায় ২৬০ কিলোমিটার গতিতে দেশটির উপকূলে আছড়ে পড়ে। যার ফলে হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে। স্কুল, স্বাস্থ্য অবকাঠামো এবং নৌকাসহ বহু সম্পদ ধ্বংস হয়েছে।

দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব রিস্ক অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (আইএনজিডি) জানিয়েছে, উত্তর মোজাম্বিকে ‘এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে তীব্র ঝড়গুলোর মধ্যে একটির’ আঘাতে কমপক্ষে ৩৪ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।  

চিডোর তাণ্ডব মোজাম্বিকের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে বেশি প্রভাব ফেলেছে, যেখানে এর আগেও কয়েকটি ঝড় আঘাত হেনেছে।

এর আগে ঝড়টি ফরাসি দ্বীপ মায়োটে ধ্বংসযজ্ঞ চালায়, যেখানে হাজার হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি পুরো দ্বীপটির যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়ে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী