ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃ ত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃ ত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১২/২০২৪ ০৭:৪৭:২৮ পূর্বাহ্ন

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃ ত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪

ছবি: সংগৃহীত


ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ঢাকা উত্তরে ২ ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২ জন এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৫৫৬ জনের মৃত্যু হলো। আর চলতি মাসের ১৮ দিনে প্রাণ হারিয়েছেন ৬৮ জন।

বুধবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ২৭৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ হাজার ৫৬৯ জনে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: