সাক্ষ্য দিতে গিয়ে হৃদরোগে পুলিশ কর্মকর্তার মৃত্যু
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

সাক্ষ্য দিতে গিয়ে হৃদরোগে পুলিশ কর্মকর্তার মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৯/২০২৩ ০১:১৩:৩৪ পূর্বাহ্ন

সাক্ষ্য দিতে গিয়ে হৃদরোগে পুলিশ কর্মকর্তার মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান উপপরিদর্শক মো. ইসমাইল হোসেন ভুঁইয়া


সুনামগঞ্জের মধ্যনগর থানায় কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন ভূঁইয়া (৪৩) মামলার সাক্ষ্য দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, ১২ ও ১৪ সেপ্টেম্বর হবিগঞ্জ আদালতে সাক্ষ্য দেওয়ার দিন ধার্য্য থাকায় তিনি ১১ সেপ্টেম্বর বিকেলে থানা থেকে ছুটি নিয়ে হবিগঞ্জে যান। পরদিন গতকাল ১২ সেপ্টেম্বর হবিগঞ্জ আদালতে সাক্ষ্য দেওয়ার পর তিনি হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকায় নেওয়া হয়। বুধবার সকালে রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় পৌঁছলে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই মো. ইসমাইল হোসেন কুমিল্লা জেলার দেবিদ্বার থানার কমলাবাড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।  বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার কমলাবাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মৃতদেহ দাফন করা হবে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, ‘ইসমাইল হোসেন অত্যন্ত মেধাবী পুলিশ কর্মকর্তা ছিলেন। ৬ মে মধ্যনগর থানায় যোগদান করেন। তার অকাল মৃত্যুতে আমরা থানা পরিবার গভীর শোকাহত।’

SH



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক