ভারতে পেট্রল পাম্পে ভ য়া বহ বি স্ফো র ণ, নি হ ত ৫
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ AM

ভারতে পেট্রল পাম্পে ভ য়া বহ বি স্ফো র ণ, নি হ ত ৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১২/২০২৪ ১১:৩৬:৪৫ AM

ভারতে পেট্রল পাম্পে ভ য়া বহ বি স্ফো র ণ, নি হ ত ৫

ছবি : সংগৃহীত


ভারতের রাজস্থানের জয়পুরে একটি পেট্রল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত পাঁচ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া বিস্ফোরণে আরও ২৫ জন অগ্নিদগ্ধ হয়েছেন এবং আগুনে বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে।আজ শুক্রবার ভোরে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, পেট্রল পাম্পের বাইরে একটি সিএনজি ট্যাংকার ছিল। সেখানে একটি ট্রাক হুট করে ধাক্কা দেয়। এতে পেট্রল পাম্পে আগুন লাগে এবং আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে দমকল কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।ভুক্তভোগীদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পেট্রল পাম্পে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। কয়েক কিলোমিটার দূর থেকেই এই দৃশ্য দেখা যাচ্ছে।প্রাথমিক তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, রাসায়নিক ভর্তি ট্রাকটি অন্যান্য গাড়িতে ধাক্কা দিলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। 

স্টেশন হাউজ অফিসার মনিষ গুপ্ত বার্তা সংস্থা পিটিআই’কে বলেছেন, বিভিন্ন ট্রাকে আগুন ধরেছে। তবে ঠিক কতটি ট্রাকে এই আগুন ছড়িয়ে পড়েছে- তা এখন পর্যন্ত স্পষ্ট না। আগুনে দগ্ধ হওয়া কিছু লোককে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী