শাবিতে আন্তঃবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৭ AM

শাবিতে আন্তঃবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৯/২০২৩ ০৬:০৮:৫০ AM

শাবিতে আন্তঃবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু

শাবিতে হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু


শাহজালাল  বিজ্ঞান  ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতা- ২০২৩  শুরু  হয়েছে। এতে অংশ নিচ্ছে ছাত্রদের ২৮ টি এবং ছাত্রীদের ২১টি দল ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপ-উপাচার্য  অধ্যাপক ড. মো. কবির হোসেন।

এতে শারীরিক শিক্ষা  দপ্তরের  পরিচালক  চৌধুরী সৌউদ বিন আম্বিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ  অধ্যাপক আমিনা পারভীন।

অন্যান্যের মধ্যে উপস্থিত  ছিলেন খেলাধূলা ও ক্রীড়া উপকমিটির  সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার,  লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো.  কামরুল ইসলাম, সাস্ট রিসার্চ  সেন্টারের  পরিচালক অধ্যাপক ড.  এস এম সাইফুল ইসলাম, মেডিকেল  সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আসিফ ইকবাল, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান  চৌধুরী,   ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম,  ভারপ্রাপ্ত রেজিস্ট্রার  মো. ফজলুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কবির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বছরব্যাপী  বিভিন্ন খেলাধুলা  আয়োজন করে। কারন বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্বাস করে খেলাধুলা  মনকে সতেজ এবং শরীরকে সুস্থ রাখতে ভূমিকা পালন করে। সকলে সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রেখে  প্রতিযোগিতা সম্পন্ন করবে।

এসময় উদ্বোধনী খেলায় বিজনেস  এডমিনিস্ট্রেশন  বিভাগ এবং  সিভিল  এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ মুখোমুখি  হয়।

ডিডি



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত