নাইজেরিয়ায় স্কুলে পদদলিত হয়ে প্রাণ গেল ৩৫ শিশুর
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

নাইজেরিয়ায় স্কুলে পদদলিত হয়ে প্রাণ গেল ৩৫ শিশুর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১২/২০২৪ ১২:০২:৫৭ অপরাহ্ন

নাইজেরিয়ায় স্কুলে পদদলিত হয়ে প্রাণ গেল ৩৫ শিশুর

ছবি : সংগৃহীত


নাইজেরিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ ওয়ো’র ইবাদান শহরের একটি স্কুলে আয়োজিত বিনোদন মেলায় পদদলনের শিকার হয়ে মারা গেছে ৩৫ জন শিশু। এছাড়া আহত হয়েছে আরও ৬ জন। গত বুধবার এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ওয়ো প্রাদেশিক পুলিশ। আহতদের সবাইকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, ইবাদানের বাসোরুন ইসলামি হাই স্কুলে আয়োজন করা হয়েছিল এই বিনোদন মেলা। আয়োজক প্রতিষ্ঠান ছিল উইংস ফাউন্ডেশন নামের একটি সংস্থা এবং স্থানীয় বেতার সংবাদমাধ্যম এগিডিগবো এফএম রেডিও।

ওয়ো প্রদেশিক পুলিশের মুখপাত্র এদেওয়ালে ওসিফেসো বার্তাসংস্থা এএফপিকে জানান, এ ঘটনায় ইতোমধ্যে একটি মামলা হয়েছে এবং এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা সবাই কোনো না কোনোভাবে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক জানিয়ে বার্তা দিয়েছেন। সেই সঙ্গে নাইজেরিয়ার সব প্রদেশের যে কোনো অনুষ্ঠানে যেন জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়, সে আহ্বান জানিয়ে বলেছেন, “আমি চাই, যে কোনো অনুষ্ঠানে জনসমাগমের আগেই যেন জননিরাপত্তার ব্যাপারটি ভালোভাবে যাচাই করা হয়। প্রাদেশিক প্রশাসনিক কর্মকর্তাদের এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।”

নাইজেরিয়ায় অবশ্য পদদলিত হয়ে মৃত্যু বিরল কোনো ঘটনা নয়। গত মার্চ মাসে দেশটির মধ্যাঞ্চলে নাসারাওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিনামূল্যে চাল বিতরণ কর্মসূচিতে পদদলিত হয়ে মৃত্যু হয়েছিল দুই শিক্ষার্থীর, আহত হয়েছিলেন আরও ২৩ জন। পরে ওই মাসেই দেশটির উত্তরাঞ্চলীয় শহর বাউচিতে রমজান উপলক্ষ্যে আর্থিক সহায়তা নিতে গিয়ে পদদলিত হয়ে মারা যান ৪ জন নারী।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে