ভিসানীতি শিথিল করলো যুক্তরাষ্ট্র
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ AM

ভিসানীতি শিথিল করলো যুক্তরাষ্ট্র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১২/২০২৪ ১২:৪৮:৩১ PM

ভিসানীতি শিথিল করলো যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত


আমেরিকার বিদায়ী জো বাইডেন প্রশাসন এইচ-১বি ভিসার জন্য নিয়ম-নীতি শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আমেরিকার বিভিন্ন সংস্থা আরো সহজে বিদেশ থেকে পেশাদার কর্মীদের তাদের সংস্থায় নিয়োগ দিতে পারবে।

এইচ-১বি ভিসার নীতি শিথিলের ফলে ভারত ও চীনের হাজার হাজার তথ্যপ্রযুক্তি কর্মীর আমেরিকায় কাজ পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দফতর গত মঙ্গলবার জানিয়েছে, এফ-১ ভিসা নিয়ে যে সব বিদেশি শিক্ষার্থী আমেরিকায় পড়তে যান, তারা চাইলেও যথাযথ প্রক্রিয়ায় আবেদনের মাধ্যমে এইচ-১বি ভিসা পেতে পারবেন।

হোমল্যান্ড সিকিউরিটি দফতরের সচিব আলেহান্দ্রো এন মায়োরকাসের বলেন, আমেরিকান বাণিজ্যিক সংস্থাগুলো তাদের কাজ সুষ্ঠুভাবে চালানোর জন্য বিদেশি পেশাদার কর্মীদের ওপর অনেকটাই নির্ভর করে থাকে। তাদের কাজের সুবিধের জন্যই বাইডেন প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।

এইচ-১বি ভিসা হল একটি অ-অভিবাসী ভিসা। যা মার্কিন প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন এমন বিশেষ পেশায় বিদেশি কর্মীদের নিয়োগ দেয়। প্রযুক্তি সংস্থাগুলো ভারত এবং চীনের মতো দেশ থেকে প্রতি বছর কয়েক হাজার কর্মী নিয়োগের জন্য এই ভিসার ওপর নির্ভর করে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ