যুক্তরাজ্যের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলে বিজয় দিবস উদযাপিত
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ AM

যুক্তরাজ্যের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলে বিজয় দিবস উদযাপিত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২/১২/২০২৪ ০২:০২:৩৯ AM

যুক্তরাজ্যের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলে বিজয় দিবস উদযাপিত


যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৫৩তম মহান বিজয় দিবস উপলক্ষে গণতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত মাল্টিকালচারাল, মাল্টিন্যাশনালের বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় বিজয় ফুল কর্মসূচির সমাপনী অনুষ্ঠান ও বিজয় দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়। 

বাংলা স্কুল কমিটির সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং ট্রেজারার এস এ খান লেনিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কমিউনিটি সংগঠক আক্তার উজ্জামান কুরেশি নিপু, আনা মিয়া, এস এ রহমান মধু, দেওয়ান টুটুল চৌধুরী, শেখ আতিকুজ্জামান, শামীম চৌধুরী, স্কুলের শিক্ষিকা আফিফা জান্নাত, অভিভাবক মাহমুদ হোসেইন ও সৈয়দ রুহুল রহমান বক্তব্য দেন। 

সভায় মুক্তিযুদ্ধের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শাহজালাল মসজিদের ঈমাম ও খতিব মাওলানা কাজি ফয়জুর রহমান।

সভার সভাপতি, বাংলা স্কুল কমিটির সেক্রেটারি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুরসহ বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে বিজয় বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। এ বিজয় আমাদের অহংকার।

মুক্তিযুদ্ধের বিজয়কে সমুন্নত রাখতে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে প্রবাসে বেড়ে ওঠা নবপ্রজন্মের মাঝে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি ও গৌরবময় অধ্যায় এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার প্রতি গুরুত্ব আরোপ করেন তারা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ