পাকিস্তানের বিদায়ে হতাশ শোয়েব আখতার
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩৬ PM

এশিয়া কাপ ২০২৩

পাকিস্তানের বিদায়ে হতাশ শোয়েব আখতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৩ ১২:২৩:৩৪ PM

পাকিস্তানের বিদায়ে হতাশ শোয়েব আখতার

ফাইল ছবি


এশিয়া কাপে গতকাল শ্রীলঙ্কার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেও জয়ের মুখ দেখলো না বাবর আজমের দল পাকিস্তান। তাদের এমন হারে বিদায় নিতে হয়েছে আসর থেকে।

আশা জাগিয়েও টুর্নামেন্ট থেকে দলের এমন বিদায় মানতে পারছেন না দেশটির সাবেক পেসার শোয়েব আখতার। এটাকে লজ্জাজনক বলে নিজের ইউটিউব চ্যানেলে মন্তব্য করেছেন তিনি। একইসঙ্গে তুলে ধরেছেন দলের বেশ কয়েক জনের দুর্বলতার কথা।

হতাশা প্রকাশ করে শোয়েব আখতার বলেন, ‘আপনারা ম্যাচ দেখেছেন। পাকিস্তান টুর্নামেন্টের বাইরে চলে গেছে। গোটা দুনিয়া পাকিস্তানকে ফাইনালে দেখতে চেয়েছিল। বাস্তবতা হচ্ছে পাকিস্তান এখন টুর্নামেন্টের বাইরে। দেখুন, এখন অনেক সমালোচনা করা যায়। প্রতিটি বিষয় নিয়েই করা যায়। তারা কিন্তু ফেবারিট হিসেবে এসেছিল। ভারত-পাকিস্তানের ফাইনাল হতে পারত। সে সুযোগ আর থাকল না। ’

‘তবে এটা বলতে হয় যে শ্রীলঙ্কার এই জয় প্রাপ্য ছিল এবং ফাইনালটা খুব ভালোভাবেই তাদের প্রাপ্য ছিল। তারা অনেক ভালো দল ছিল। ’

এশিয়া কাপ থেকে দল বিদায় নিলেও বিশ্বকাপে ভালো কিছু করবে বলে আশাবাদী শোয়েব। তিনি বলেন, ‘পাকিস্তান বিশ্বকাপে ফেভারিট। আমি দলকে সমর্থন দেব। কিন্তু পাকিস্তানের অনেক কিছু নিয়ে ভাবতে হবে। অধিনায়কত্বও আরও ভালো হতে হবে। বিশ্বকাপ জিততে হলে তাদের অনেক কিছু নিয়ে ভাবতে হবে। তাদের জন্য শুভকামনা রইল। ’

দল কিভাবে সাজাতে হবে সেই পরামর্শ এসেছে শোয়েবের কাছ থেকে। পাকিস্তানের সাবেক এই পেসার বলেন, ‘এখন এখান থেকেই পাকিস্তানকে স্কোয়াড বেছে নিতে হবে। এখন আমার পরামর্শ হবে, কোনো দ্বিধাদ্বন্দ্বের প্রয়োজন নেই। এখন সেরা একাদশ বাছাই করে নেওয়া উচিত। মিডল ওভারে আপনার গভীরতা নেই এবং আপনার দলে ভালো ফিল্ডারের অভাব আছে। ’

‘ব্যাটিং অর্ডারও ঠিক নেই। আবদুল্লাহ শফিক খুবই ভালো খেলোয়াড়। একটি ম্যাচই খেলেছে এবং ৫২ রান করেছে। আপনাকে এখন বিশ্বকাপের জন্য অনেক সতর্কতার সঙ্গে ভাবতে হবে। আমরা আমাদের দলকে সমর্থন দিচ্ছি। এ ছাড়া আর কিছু করার নেই।

SH



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত