বড়দিনে ঢাকায় ফানুস উড়ানো-আতশবাজিতে ডিএমপির নিষেধাজ্ঞা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

বড়দিনে ঢাকায় ফানুস উড়ানো-আতশবাজিতে ডিএমপির নিষেধাজ্ঞা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১২/২০২৪ ১২:২২:১৭ অপরাহ্ন

বড়দিনে ঢাকায় ফানুস উড়ানো-আতশবাজিতে ডিএমপির নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত


ড়দিন উপলক্ষ্যে আজ মঙ্গলবার রাত ১২টা থেকে আগামীকাল বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত রাজধানীতে আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ডিএমপি।

এতে বলা হয়, খ্রিষ্টানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ধারার ক্ষমতাবলে আগামীকাল ২৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ করা হলো।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ: