ভারত বন্ধুবেশে ৫৩ বছর ডাকাতি করেছে : জামায়াত আমির
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

ভারত বন্ধুবেশে ৫৩ বছর ডাকাতি করেছে : জামায়াত আমির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১২/২০২৪ ০১:০১:২৪ পূর্বাহ্ন

ভারত বন্ধুবেশে ৫৩ বছর ডাকাতি করেছে : জামায়াত আমির

ছবি : সংগৃহীত


জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ভারত এদেশে বন্ধুবেশে এসে ৫৩ বছর ডাকাতি করেছে। ১৬ ডিসেম্বর রেসকোর্স ময়দান থেকে সকল অস্ত্র ও সমস্ত কিছু নিয়ে গেল তারা। একটি গুলির খোসাও ফেরত দিল না।”

বুধবার (২৫ ডিসেম্বর) রাতে যশোরের একটি অভিজাত হোটেলে জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, “আমরা পিণ্ডির হাত থেকে মুক্তি পেলেও দিল্লির কাছে জিম্মি হয়েছিলাম। যদি এই দেশ স্বাধীন দেশ হয়, তাহলে আগামীতে তার মর্যাদা নিয়ে বেঁচে থাকবে। সন্তানদের রক্তের বিনিময়ে নতুন করে স্বাধীন দেশ পেয়েছি। তাদের রক্তের ঋণ পরিশোধ করবো। তারা বলছেন, সামাজিক বৈষম্য দূর করতে চান, স্বাধীনভাবে সম্মান নিয়ে বাঁচতে চান। তাদের সবার স্লোগানের সঙ্গে আমরা একমত। আগামীর বাংলাদেশ এই তরুণদের হাতে তুলে দেবো। তাদের রক্ত নষ্ট হয় নাই, তাদের হাতেই দেশটা নিরাপদ। সেই দেশ বিশ্বের দরবারে নজির স্থাপন করবে।”

তিনি বলেন, “আওয়ামী লীগ শোষণ করতে গিয়ে দেশে বিভক্তি সৃষ্টি করেছে। জাতীয় স্বার্থের কোনো ছাড় দেওয়া হবে না।”

যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আজীজুর রহমান প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ: