ব্যাপক তুষারপাত, হিমাচলে আটকে পড়া ৫ হাজার পর্যটককে উ দ্ধা র
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ AM

ব্যাপক তুষারপাত, হিমাচলে আটকে পড়া ৫ হাজার পর্যটককে উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১২/২০২৪ ০৪:০৩:১৭ AM

ব্যাপক তুষারপাত, হিমাচলে আটকে পড়া ৫ হাজার পর্যটককে উ দ্ধা র

ছবি: সংগৃহীত


ব্যাপক তুষারপাতের কারণে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচলের কুল্লু জেলায় আটকে পড়া  ৫ হাজার পর্যটককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার জেলার সোলাং নালায় ঘটেছে এই ঘটনা।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কুল্লু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, “শুক্রবার ভোর বেলা থেকে তুষারপাত শুরু হওয়ায় সোলং নালা এলাকার মহাসড়কে ইঞ্জিন বিকল হয়ে থেমে যায় প্রায় ১ হাজার গাড়ি ও বেশ কয়েকটি বাস। মূলত অতিরক্ত ঠান্ডার কারণেই এসব গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল।”

“ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া সেসব গাড়ি-বাস থেকে ৫ হাজার পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শেষ হয়েছে। এখন গাড়িগুলো সরানোর চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত বড়দিন থেকে তুষারপাত শুরু হয়েছে হিমাচলের বিভিন্ন অংশে। এর মধ্যে রাজধানী সিমলাসহ ৬ জেলায় ভারি তুষারপাত রেকর্ড করা হয়েছে। এ জেলাগুলো হলো লাহাউল-স্পিতি, চাম্বা, কাঙ্গরা, কুল্লু এবং কিন্নাউর।

ব্যাপক তুষারপাতের কারণে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) ইতোমধ্যে কমলা বিপদ সংকেত জারি করেছে।

আইএমডির পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ১ জানুয়ারি পর্যন্ত আবহাওয়াগত পরিস্থিতি এমনই থাকবে। ১ জানুয়ারির পর থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ