নি*র্বাচন সং স্কা র কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

নি*র্বাচন সং স্কা র কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০১/২০২৫ ০৭:১৪:৫৩ পূর্বাহ্ন

নি*র্বাচন সং স্কা র কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে

ছবি: সংগৃহীত


 নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (২ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকার ৩ অক্টোবর ২০২৪ তারিখে জারি করা প্রজ্ঞাপন এসআরও নম্বর ৩২৯-আইন/২০২৪ দ্বারা গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করলো। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।’

গত ৩ অক্টোবর সুশাসনের জন্য নাগরিক-সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারকে প্রধান করে আট সদস্যের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: