অর্থনীতিবিদ আনিসুর রহমানের মৃ ত্যু তে প্রধান উপদেষ্টার শো ক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

অর্থনীতিবিদ আনিসুর রহমানের মৃ ত্যু তে প্রধান উপদেষ্টার শো ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০১/২০২৫ ১২:২৮:৩১ অপরাহ্ন

অর্থনীতিবিদ আনিসুর রহমানের মৃ ত্যু তে প্রধান উপদেষ্টার শো ক

ছবি : সংগৃহীত


খ্যাতনামা অর্থনীতিবিদ এবং বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক আনিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।রোববার (৫ জানুয়ারি) এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, বিশিষ্ট অর্থনীতিবিদ আনিসুর রহমান গ্রামীণ উন্নয়নে জনগণের অংশগ্রহণ নিয়ে বিশেষভাবে কাজ করেছেন। অংশীদারি গবেষণা এবং আত্মনির্ভর অংশীদারি উন্নয়নের দর্শন ও পদ্ধতিগত প্রশ্নে তার অবদান বিশ্বস্বীকৃত।তিনি বলেন, দেশ ও দেশের মানুষের প্রতি চিন্তাশীল এই অর্থনীতিবিদের অবদান আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি।

অধ্যাপক আনিসুর রহমানের পরকালীন জীবনের শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধান উপদেষ্টা।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে একজন সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অধ্যাপক আনিসুর রহমান। শিক্ষকতা, গবেষণার পাশাপাশি তিনি একজন রবীন্দ্রসংগীতশিল্পী ছিলেন। লেখক হিসেবেও তিনি পাঠকের কাছে বিশেষভাবে সমাদৃত।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ: