দিরাইয়ে আওয়ামিলীগের উন্নয়ন শান্তি সমাবেশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

দিরাইয়ে আওয়ামিলীগের উন্নয়ন শান্তি সমাবেশ

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৯/২০২৩ ০৮:০৪:০৬ পূর্বাহ্ন

দিরাইয়ে আওয়ামিলীগের উন্নয়ন শান্তি সমাবেশ

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় কর্ণগাঁও বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় সাবেক ইউপি সদস্য জাবিরনুর চৌধুরী জাবেদ ও আওয়ামীলীগ নেতা ছদরুল ইসলামের যৌথ পরিচালনায় ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবু গকূল মনি দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সাবেক সিনিয়র সহ-সভাপতি সিরাজুদ্দৌলা, সাবেক সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিফা সিনহা, করিমপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন দাস, আওয়ামী লীগ নেতা আলী হোসেন তালুকদার, এলাইচ মিয়া, আব্দুল্লাহ মিয়া, মাওলানা রেজাউল করিম, পরিমল দাস, মহরম আলী, মিহির চৌধুরী, গয়েছ মিয়া, সুফল আহমদ, জামাল মিয়া, দিলিপ দাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এম সি



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক