জগন্নাথপুরে ইয়াবাসহ যুবক আটক
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ইয়াবাসহ যুবক আটক

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৯/২০২৩ ০৮:৪৮:১০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ইয়াবাসহ যুবক আটক

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে ইয়াবাসহ কাওছার আলম (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কাওছার জগন্নাথপুর পৌরসভার কেশবপুর (জালালপুর) এলাকার আরব আলীর ছেলে।

জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অলক দাশ বলেন, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল পয়েন্টে ইয়াবা বিক্রিকালে কাওছার আলমকে আটক করা হয়েছে।

এসময় তার নিকট থেকে জর্দার ডিব্বায় ভর্তি ২২ টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।  কাওছারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর তাকে আদালদের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

এম সি



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক