যেভাবে ডাউনলোড করবেন স্কুল বইয়ের পিডিএফ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

যেভাবে ডাউনলোড করবেন স্কুল বইয়ের পিডিএফ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০১/২০২৫ ০১:০৮:৪৮ পূর্বাহ্ন

যেভাবে ডাউনলোড করবেন স্কুল বইয়ের পিডিএফ

ছবি : সংগৃহীত


২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিকের সব বই পিডিএফ আকারে প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

এনসিটিবির ওয়েবসাইট থেকে এসব বই পিডিএফ আকারে ডাউনলোড করা সম্ভব হচ্ছে। রয়েছে ইংরেজি ভার্সনও।

এর জন্য এনসিটিবির ওয়েবসাইট nctb.gov.bd-এ যেতে হবে। সেখানে নোটিশ বোর্ডে '২০২৫ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকা'র বিস্তারিত বাটন অথবা পাঠ্যপুস্তক মেনুর '২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা'য় ক্লিক করতে হবে।

এখানে প্রাথমিক স্তর ও মাধ্যমিক স্তরের দুটি আলাদা লিংক পাওয়া যাবে। প্রয়োজনীয় স্তরে ক্লিক করলে সেখানে সব বইয়ের তালিকা এবং ডাউনলোড অপশন দেখা যাবে।

ডাউনলোডে ক্লিক করে বইয়ের পিডিএফ নামিয়ে নেওয়া যাবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ: