দ গ্ধ হয়ে আ ই সি ই উ তে কাজী নজরুলের নাতি বাবুল
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

দ গ্ধ হয়ে আ ই সি ই উ তে কাজী নজরুলের নাতি বাবুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০১/২০২৫ ১২:২৭:৫৬ অপরাহ্ন

দ গ্ধ হয়ে আ ই সি ই উ তে কাজী নজরুলের নাতি বাবুল

ছবি : সংগৃহীত


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ নাতি বাবুল কাজী ‘গ্যাস লাইটার বিস্ফোরণে’ দগ্ধ হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) সকাল পৌনে ৭টায় আশঙ্কজনক অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, বাবুলকে গুরুতর আহত অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছে। উনার শরীরের ৭৪ শতাংশ পুড়ে গেছে, শ্বাসনালীও পুড়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এজন্য তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তবে এ বিষয়ে বাবুলের বোন খিলখিল কাজীর সঙ্গে মোবাইলে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ধরেননি।

সারোয়ারি নামে এক স্বজন সেই কল ধরে বলেন, ‘খিলখিল কাজী ব্যস্ত আছেন। এই মুহূর্তে কথা বলতে পারবেন না। তার ভাই হাসপাতালের আইসিইউতে ভর্তি।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ: