পা কি স্তা নে র ‘জেএফ-১৭ থান্ডার’ যু দ্ধ বি মা নে আগ্রহ বাংলাদেশের
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১৭ PM

পা কি স্তা নে র ‘জেএফ-১৭ থান্ডার’ যু দ্ধ বি মা নে আগ্রহ বাংলাদেশের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০১/২০২৫ ০৮:১৯:৫৭ AM

পা কি স্তা নে র ‘জেএফ-১৭ থান্ডার’ যু দ্ধ বি মা নে আগ্রহ বাংলাদেশের

ছবি : সংগৃহীত


পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। পাকিস্তান-ভিত্তিক দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন বলছে, বাংলাদেশ থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি দল সম্প্রতি পাকিস্তান সফর করেছে এবং পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে বৈঠক হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামারুল হাসানের নেতৃত্বে প্রতিনিধি দলটি পাকিস্তানের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম, বিশেষ করে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন।

পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, ইসলামাবাদে বিমান সদর দপ্তরে বৈঠকে উভয় পক্ষ সামরিক সম্পর্ক জোরদার এবং বিমান বাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছে।

এয়ার চিফ মার্শাল জহির আহমেদ যৌথ প্রশিক্ষণ কর্মসূচি এবং সহযোগিতার সুযোগ সম্প্রসারণের দিকে মনোনিবেশ করে বাংলাদেশের সঙ্গে সামরিক অংশীদারিত্ব গভীর করার জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল হাসান পাকিস্তান বিমান বাহিনীর আধুনিক উদ্যোগ, অত্যাধুনিক প্রযুক্তি এবং স্থানীয়ভাবে উন্নত প্রযুক্তিগত কাঠামোর প্রশংসা করেন। তিনি বিশেষ করে জেএফ-১৭ থান্ডার বিমানসহ অন্যান্য আধুনিক সামরিক হার্ডওয়্যার তৈরিতে আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে উভয় দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট