লাখ টাকায় নিজের ছেলেকে বিক্রি!
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

বাবাসহ গ্রেপ্তার ৪, শিশু উদ্ধার

লাখ টাকায় নিজের ছেলেকে বিক্রি!

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৯/২০২৩ ০৩:০২:২১ পূর্বাহ্ন

লাখ টাকায় নিজের ছেলেকে বিক্রি!

শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়


সুনামগঞ্জের শান্তিগঞ্জে এক লাখ টাকায় আড়াই বছর বয়সী সন্তান বিক্রি করে দেওয়ার অভিযোগে বাবাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ পরে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে পুলিশের বিশেষ অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয়।  বয়স আড়াই বছর।

এরআগে গত রবিবার বিকেলে শিশু মাকবুলের মা মাফিয়া বেগমের অভিযোগের ভিত্তিতে সন্তান বিক্রির অভিযোগে শিশুর বাবা ছালেনুর(৩৫) ও মনফর আলী(৪৫)কে আটক করে পুলিশ৷ তাদের জিজ্ঞাসাবাদের পর বিশেষ অভিযান পরিচালনা করে  শিশু মাকবুল হাসানকে উদ্ধার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ৷

পুলিশ সূত্রে জানা যায়, শিশুর মা মাফিয়া বেগমের সাথেস্বিামী ছালেনুরের অনেকদিন যাবৎ মনমালিন্য চলছে৷ তাদের মধ্যে বনিবনা না হওয়ায় তিনি তার বাবার বাড়ি পাথারিয়া ইউনিয়নের বাবনিয়া গ্রামে থাকছেন। এরই মধ্যে তার স্বামী ছালেনুর একদিন এসে শিশুর দাদি অসুস্থ, নাতিদের তাদের দেখতে চান বলে দুই সন্তানকে নিয়ে যান।

পুলিশ আরো জানায়, কিছুদিন অতিক্রম হলে শিশুর মা মাফিয়া বেগম সন্তানদের কথা জিজ্ঞেস করলে ছালেনুর জানান, সন্তানরা তার দাদির সাথে ঢাকায় আছে। পরে মাফিয়া বেগম তার শাশুড়ির সাথে ফোনে যোগাযোগ করলে তার কাছে শুধু বড় ছেলে আছে বলে জানান।

এরপর মাফিয়া বেগম জানতে পারেন তার ছেলে মাকবুলকে বিক্রি করে দেয়া হয়েছে৷ এরপর তিনি থানার অভিযোগ করলে শিশুর বাবা ও আরেকজনকে আটক পুলিশ৷

পরে তাদের জিজ্ঞাবাদ করে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ ঘন্টার মধ্যে শিশুকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়েছে। এবং এই ঘটনায় অভিযুক্ত ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

অন্যান্য গ্রেপ্তারকৃতরা হলো জগন্নাথপুর উপজেলার কাজিরগাঁও গ্রামের মৃত ধারিজ মিয়ার পুত্র রমাই মিয়া(৫৫), সুনামগঞ্জ সদর উপজেলার খেজাউড়া গ্রামের মৃত রফিক আলমের মেয়ে লাকি আক্তার(৩৮)।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী বলেন, মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যেই বিশেষ অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি আমরা৷ গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিডি



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক