মিরপুর মডেল থানার ও সি র ব দ লি র প্র তি বা দে বি ক্ষো ভ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

মিরপুর মডেল থানার ও সি র ব দ লি র প্র তি বা দে বি ক্ষো ভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৫ ১১:১৬:৫৭ পূর্বাহ্ন

মিরপুর মডেল থানার ও সি র ব দ লি র প্র তি বা দে বি ক্ষো ভ

ছবি : সংগৃহীত


মিরপুর মডেল থানার ওসি গিয়াসউদ্দিন মিয়াকে বদলির প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর জোনের ছাত্ররা।

গতকাল সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে মিরপুর মডেল থানার সামনে এ বিক্ষোভ করেন তারা। তারা বলেন, সকাল ১০টার মধ্যে তার বদলির আদেশ স্থগিত করতে হবে। বদলির কারণ জানতে চেয়ে থানা বন্ধ করে দেয়ারও হুশিয়ারি দেন তারা।

এ ছাড়াও, বদলির আদেশ স্থগিত করা না হলে রাস্তা অবরোধ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মিছিল নিয়ে যাবে বলেও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুরের ছাত্ররা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ: