সাংবাদিক শাকিল-ফারজানা রুপার জামিন স্থগিত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

সাংবাদিক শাকিল-ফারজানা রুপার জামিন স্থগিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০১/২০২৫ ০৫:৫৭:২২ পূর্বাহ্ন

সাংবাদিক শাকিল-ফারজানা রুপার জামিন স্থগিত

ফাইল ছবি


রাজধানীর আদাবর থানার গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় সাংবাদিক দম্পতি একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক-উপস্থাপক ফারজানা রুপাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।

একইসঙ্গে আপিল বিভাগে তার জামিনের ওপর শুনানির জন্য আগামী ১০ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত।

আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

বুধবার (২২ জানুয়ারি) অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / জারা