বিনামূল্যের পা ঠ্য পু স্ত ক বাজারে বি ক্রি, দুই ট্রা ক বইসহ আ ট ক ২
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

বিনামূল্যের পা ঠ্য পু স্ত ক বাজারে বি ক্রি, দুই ট্রা ক বইসহ আ ট ক ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০১/২০২৫ ১০:৪৮:৫৫ পূর্বাহ্ন

বিনামূল্যের পা ঠ্য পু স্ত ক বাজারে বি ক্রি, দুই ট্রা ক বইসহ আ ট ক ২

ছবি : সংগৃহীত


প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলাবাজারে বিক্রি ও মজুত করার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। এসময় দুই ট্রাক বই জব্দ করা হয়।

গতকাল বুধবার (২২ জানুয়ারি) রাজধানীতে অভিযান চালিয়ে তাদের আটক ও বই উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, এ বিষয়ে আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

এর আগে, গত শনিবার (১৮ জানুয়ারি) শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের পাঠ্যপুস্তক দোকানে বিক্রির অভিযোগে রাজধানীর বাংলাবাজারে অভিযান চালিয়ে ৫ হাজার বই জব্দ করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা