জুলাই বি প্ল বে আ হ ত আরও ৬ জন যাচ্ছেন ব্যাংকক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

জুলাই বি প্ল বে আ হ ত আরও ৬ জন যাচ্ছেন ব্যাংকক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৫ ১১:০১:১৪ পূর্বাহ্ন

জুলাই বি প্ল বে আ হ ত আরও ৬ জন যাচ্ছেন ব্যাংকক

ছবি : সংগৃহীত


জুলাই বিপ্লবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহত আরও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংকক নেওয়া হচ্ছে।

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে তিনজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনজন ১১টার ২০ মিনিটের ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছেন।

এর আগে বিভিন্ন সময়ে ২২ জনকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠায় অন্তর্বর্তীকালীন সরকার। সব মিলিয়ে ২৮ জন গেলো দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য।

জৈন্তাবার্তা / সুলতানা