হজযাত্রীদের স হা য় তা য় মক্কা-মদিনায় টো ল ফ্রি নম্বর চালু
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ PM

হজযাত্রীদের স হা য় তা য় মক্কা-মদিনায় টো ল ফ্রি নম্বর চালু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০১/২০২৫ ১০:১১:০১ AM

হজযাত্রীদের স হা য় তা য় মক্কা-মদিনায় টো ল ফ্রি নম্বর চালু

ছবি : সংগৃহীত


হজযাত্রী ও মুসল্লিদের সহায়তায় টোল ফ্রি নম্বর চালু করেছে মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি।আজ বৃহস্পতিবার হারামাইন শরিফাইন নিউজের বরাতে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন অনুযায়ী মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ইবাদত ও ধর্মীয় রীতিনীতির বিষয়ে তাৎক্ষণিক নির্দেশনা দিতে এ নতুন টোল-ফ্রি হেল্পলাইন চালু করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এখন থেকে হজ ও ওমরাহ যাত্রীরা দুটি টোল-ফ্রি নম্বরে কল করে ইসলামি শিক্ষার আলোকে ইবাদত ও ধর্মীয় দিকনির্দেশনার বিষয়ে সহায়তা নিতে পারবেন। নম্বর দুটি হলো :- ৮০০১২২২১০০, ৮০০১২২২৪০০।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ উদ্যোগের বিষয়ে জানায়, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আগত প্রত্যেক ব্যক্তিকে নির্ভুল ধর্মীয় জ্ঞান প্রদান করা, যাতে তারা তাদের ইবাদত, হজ ও ওমরাহ যথাযথভাবে পালন করতে পারেন।

বিশিষ্ট আলেম ও বিশেষজ্ঞরা এ হেল্পলাইনের মাধ্যমে বহু ভাষায় সঠিক ও নির্ভরযোগ্য ধর্মীয় পরামর্শ দেবেন। মিলিয়ন মিলিয়ন মুসল্লির আগমনের কারণে ধর্মীয় প্রেসিডেন্সি এ পবিত্র স্থানগুলোর আধ্যাত্মিক অভিজ্ঞতা আরও সহজ ও অর্থবহ করতে নিরবচ্ছিন্নভাবে সেবা উন্নত করে যাচ্ছে। হজযাত্রী ও দর্শনার্থীদের ধর্মীয় বিষয়াবলি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে এই সেবাটি ব্যবহারের আহ্বান জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা