যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার-বিমান সংঘ র্ষে র ঘটনায় সব আরোহী নি হ ত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার-বিমান সংঘ র্ষে র ঘটনায় সব আরোহী নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০১/২০২৫ ১১:৪৮:০৪ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার-বিমান সংঘ র্ষে র ঘটনায় সব আরোহী নি হ ত

ফাইল ছবি


যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রেগান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে স্থানীয় সময় বুধবার সেনাবাহিনীর হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমানের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় সব আরোহী নিহত হয়েছেন। বিমানটিতে ক্রুসহ ৬৪ জন মানুষ ছিলেন। অপরদিকে হেলিকপ্টারে ছিলেন তিন সেনা। সংঘর্ষের পর দুটি উড়োজাহাজই পোটোম্যাক নদীতে পড়ে যায়।

ওয়াশিংটন ডিসির ফায়ার সার্ভিস প্রধান জন এ ডনলি বলেছেন, “আমরা মনে করছি না কেউ বেঁচে আছেন। এখন পর্যন্ত বিমান থেকে ২৭টি এবং হেলিকপ্টার থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।”

ফায়ার সার্ভিসের প্রধান আরও জানিয়েছেন, বুধবার রাত ৮টা ৪৮ মিনিটের দিকে তারা দুর্ঘটনা সম্পর্কে অবগত হন। ওই সময় তাৎক্ষণিকভাবে যেসব উদ্ধারকারী গিয়েছিলেন তারা বিরূপ আবহাওয়ার মুখোমুখি হন। তিনি বলেন, “আবহাওয়া খুবই খারাপ ছিল। উদ্ধারকারীরা গিয়ে তীব্র বাতাস, নদীর পানিতে বরফ জমা দেখতে পান। তারা সারারাত এমন পরিস্থিতিতেই কাজ করেছেন।”

নদীর যে স্থানে বিমানটি পড়েছে সেখানে কোমড় সমান পানি। তবে এটি নদীতে টুকরো টুকরো হয়ে উল্টো হয়ে পড়ে। ফলে সংঘর্ষের পরও যদি কেউ বেঁচে থেকে থাকেন, তিনিও হয়ত বিমান উল্টে পড়ার কারণে মারা যান। ভয়াবহ এ দুর্ঘটনায় সবমিলিয়ে ৬৭ জনের মৃত্যু হওয়ার মাধ্যমে ২৪ বছর পর নিজেদের ইতিহাসে বড় বিমান দুর্ঘটনা প্রত্যক্ষ করল যুক্তরাষ্ট্র।  এদিকে দুর্ঘটনার পর পর নিকটবর্তী বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়। প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর এটি আবারও চালু করে দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে