নারীর গর্ভে থাকা শিশুর গর্ভে মিলল আরও একটি ভ্রূণ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ PM

বি র ল ঘটনা

নারীর গর্ভে থাকা শিশুর গর্ভে মিলল আরও একটি ভ্রূণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০২/২০২৫ ০৫:০৭:০৪ AM

নারীর গর্ভে থাকা শিশুর গর্ভে মিলল আরও একটি ভ্রূণ

ছবি : সংগৃহীত


ভারতের মহারাষ্ট্রে এক নারীর গর্ভে থাকা শিশুর শরীরে আরও একটি ভ্রূণের সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি ওই নারী সোনোগ্রাফি করানোর জন্য হাসপাতালে যান। তখন চিকিৎসকরা এ বিষয়টি লক্ষ্য করেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, ওই নারীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

জানা যায়, ৩২ বছরের ওই নারী তার গর্ভাবস্থার অষ্টম মাসে সোনোগ্রাফি করাতে গত বুধবার হাসপাতালে যান। তখন পরীক্ষা করে জানা যায়, ওই নারীর গর্ভে যেমন একটি শিশু রয়েছে, তেমনই ওই শিশুর গর্ভেও একটি ভ্রূণ রয়েছে। বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে চিকিৎসক এবং বিশেষজ্ঞদের একটি টিম আরও একবার সোনোগ্রাফি করেন। তখনও গর্ভে থাকা শিশুটির গর্ভে একটি ভ্রূণ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল।

হাসপাতালের এক শল্যচিকিৎসক (সিভিল সার্জন) বলেছেন, সোনোগ্রাফি পরীক্ষার পর দেখা যায়, ওই নারীর গর্ভে একটি শিশু রয়েছে এবং শিশুটির গর্ভে আরও এক শিশু রয়েছে। তবে একে ঠিক শিশু বলা যাবে না, কারণ এটি ফিটাল মাস। এক অর্থে বলতে গেলে, এটি একটি মাংসের পিণ্ড।

‘এটি জীবিত শিশু নয়, কারণ তার হৃদস্পন্দন নেই। দেখতে শিশুর মতো মনে হয় বলেই একে বেবি বলা হয়।’ বিষয়টিকে আরও বিশদে ব্যাখ্যা করে তিনি বলেন, ওই মাংসপিণ্ড আকারে বৃদ্ধি পাচ্ছে, কারণ সেখানে রক্ত সরবরাহ অব্যাহত রয়েছে। ডাক্তারি ভাষায় একে ফিটাস ইন ফেটু (ভ্রূণের অভ্যন্তরে ভ্রূণ) বলা হয়।

ফিটাস ইন ফেটু কী?

ফিটাস ইন ফেটু এমন একটি বিরল বিকাশজনিত অস্বাভাবিকতা যেখানে গর্ভজাত ভ্রূণের গর্ভে আরও একটি ভ্রূণ তৈরি হয়।

গবেষণা বলছে, ‘ফিটাস ইন ফেটু’ একটি বিরল এবং ব্যতিক্রমী ঘটনা। এই সমস্ত ক্ষেত্রে নারীর গর্ভে থাকা শিশুর গর্ভে আরও একটি ভ্রূণ তৈরি হয়, যা অনুন্নত।

সাধারণত, ওই ভ্রূণ গর্ভে থাকা শিশুর গর্ভে একটি পিণ্ডের আকারে দেখা যায়। মায়ের গর্ভে থাকা অবস্থায় শিশুর বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওই শিশুর পেটে থাকা পিণ্ডও আকারে বৃদ্ধি পেতে থাকে।

চিকিৎসা

‘ফিটাস ইন ফেটু’র ক্ষেত্রে যে শিশুর গর্ভে অন্য ভ্রূণ বা সঠিকভাবে বলতে গেলে মাংসপিণ্ড রয়েছে, তার সার্জারি বা অস্ত্রোপচারের প্রয়োজন হয়। ভ্রূণ অপসারণ করার পর সাধারণত শিশু সুস্থ হয়ে ওঠে।

উল্লেখ্য, ভ্রূণের মধ্যে ভ্রূণ-এটি অত্যন্ত বিরল ঘটনা। গবেষণা অনুযায়ী, গোটা বিশ্বে এমন ঘটনা পাঁচ লাখে একটি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি