যু*ক্তরাষ্ট্রের বি*রুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা তিন দেশের
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

যু*ক্তরাষ্ট্রের বি*রুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা তিন দেশের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২/০২/২০২৫ ০২:৫৩:২০ পূর্বাহ্ন

যু*ক্তরাষ্ট্রের বি*রুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা তিন দেশের

ছবি সংগৃহীত


নিজেদের সবচেয়ে বড় তিন বাণিজ্যিক সহযোগী দেশ কানাডা, মেক্সিকো ও চীনের সব পণ্যের ওপর শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি জানিয়েছেন, আগামী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে মেক্সিকো ও কানাডার প্রায় সব পণ্যকে যুক্তরাষ্ট্রে প্রবেশে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। অপরদিকে চীনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন তিনি।

এমন নির্বাহী আদেশ জারির পর তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ২৫ শতাংশ করে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে কানাডা ও মেক্সিকো। অপরদিকে চীন জানিয়েছে, তারা ট্রাম্পের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্যিক সংস্থার কাছে অভিযোগ জানাবে ও অনুরূপ পাল্টা ব্যবস্থা নেবে।

ট্রাম্প দাবি করেছেন, নিজ দেশের মানুষকে বিষাক্ত মাদক ফেনাটিল থেকে বাঁচাতে এবং অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে তিনি শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাম পার্দো  তার প্রতিক্রিয়ায় বলেছেন, শুল্ক আরোপের মাধ্যমে সমস্যার সমাধান হবে না। সমস্যা সমাধানে আলোচনা করতে হবে।

ট্রাম্প অভিযোগ করেছেন, মেক্সিকোর মাদক সম্রাটদের সঙ্গে দেশটির সরকারের সরাসরি যোগাযোগ আছে এবং তারা তাদের সহায়তা করেছে। তার এ অভিযোগের জবাবে মেক্সিকোর প্রেসিডেন্ট পাল্টা দাবি করেছেন, মাদক সম্রাটদের কাছে যেন অস্ত্র না পৌঁছায় সেটি যেন মার্কিন সরকার নিশ্চিত করে।

অপরদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংবাদ সম্মেলনে বলেছেন, “আমরা এই জায়গায় আসতে চাইনি। আমরা এটি চাইনি। কিন্তু কানাডিয়ানদের জন্য দাঁড়াতে আমরা পিছপা হব না।”

ট্রুডো জানিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের ১৫৫ বিলিয়ন সমপরিমাণ পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। যারমধ্যে ৩০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর আগামী মঙ্গলবার থেকেই শুল্ক আরোপ শুরু হবে। আর বাকিগুলো আরোপিত হবে ২১ দিনে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী