কা*নাডা-মে*ক্সিকোর ওপর মা*র্কিন শুল্ক আপাতত স্থ*গিত
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ PM

কা*নাডা-মে*ক্সিকোর ওপর মা*র্কিন শুল্ক আপাতত স্থ*গিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০২/২০২৫ ০১:১১:০৫ AM

কা*নাডা-মে*ক্সিকোর ওপর মা*র্কিন শুল্ক আপাতত স্থ*গিত

ফাইল ছবি


কানাডা ও মেক্সিকোর ওপর শুল্কারোপের সিদ্ধান্ত ৩০ দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের সঙ্গে শেষ মুহূর্তের ফোনালাপের পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার দেশের মার্কিন সীমান্তকে আরও শক্তিশালী করার জন্য সম্মত হয়েছেন। এর ফলে অভিবাসন এবং বিপজ্জনক মাদক ফেন্টানিলের প্রবাহ নিয়ন্ত্রণে সহায়ক হবে। এতে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশটি একটি সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের হাত থেকে আপাতত রক্ষা পাচ্ছে।

এর আগে, ট্রাম্প মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সঙ্গে একটি চুক্তি করেন। তিনি সেনা মোতায়েনের মাধ্যমে উত্তর সীমান্ত নিরাপদ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মত হন ।

তবে চীন থেকে আমদানি করা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

এর আগে অবৈধ ফেন্টানিল পাচারের অভিযোগে মেক্সিকো ও কানাডা ওপর ২৫ শতাংশ এবং চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ ঘোষণা দেন, যা মঙ্গলবার (০৪ জানুয়ারি) থেকে কার্যকর হওয়ার কথা ছিল।

এর বিপরীতে কানাডা ও মেক্সিকো পাল্টা শুল্ক আরোপের পদক্ষেপ নেওয়ার কথা জানায়। কাছাকাছি ধরনের ঘোষণা আসে চীনের পক্ষ থেকেও।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ১৫৫ বিলিয়ন ডলার সমমানের যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়েছিলেন। এর মধ্যে ৩০ বিলিয়ন ডলারের ওপর কার্যকর হওয়ার কথা ছিল মঙ্গলবার থেকে এবং বাকিটা পরবর্তী ২১ দিনের মধ্যে।

আর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বলেছিলেন, তিনিও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছেন।   

এদিকে ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা পণ্যের ওপর মার্কিন শুল্কারোপ নিশ্চিত করার কথা জানিয়েছেন ট্রাম্প।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি