ছাতকে খালে ভাসছিলো অজ্ঞাত ব্যক্তির লাশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

ছাতকে খালে ভাসছিলো অজ্ঞাত ব্যক্তির লাশ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৯/২০২৩ ০৮:৪৭:০৫ পূর্বাহ্ন

ছাতকে খালে ভাসছিলো অজ্ঞাত ব্যক্তির লাশ

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের ছাতক উপজেলায় সুরমা নদীর শাখা ভটেরখাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ভটেরখাল থেকে অজ্ঞাত মধ্যবয়সী এক ব্যাক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ সাদাপুল নামক এলাকার ভটেরখালে এক ব্যক্তি লাশ ভেসে থাকতে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দারা ছাতক থানায় খবর দেয়, পরে ঘটনাস্থল পুলিশ গিয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে। 

বিষয়টি জৈন্তাবার্তাকে নিশ্চিত করেছেন ছাতক থানার ওসি শাহ আলম। তিনি বলেন, অজ্ঞাত ব্যাক্তির লাশ পাওয়া গেছে তবে এখনো পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছি। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারন জানা যাবে। 

এম সি



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক